Logo
Logo
×

রাজনীতি

অবিলম্বে চাঁদাবাজদের হাত থেকে দেশ মুক্ত হবে: নাহিদ ইসলাম

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পিএম

অবিলম্বে চাঁদাবাজদের হাত থেকে দেশ মুক্ত হবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, চাঁদাবাজদের জিম্মিদশা থেকে দেশকে মুক্ত করা হবে। তিনি দাবি করেন, বর্তমানে সাধারণ মানুষ দখলদারিত্ব ও চাঁদাবাজির কারণে ভোগান্তির শিকার হচ্ছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনের সময়ের সহযোদ্ধা এবং জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে গভীর রাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

তিনি বলেন, এ ঘটনার পেছনে চাঁদা না দেওয়া কিংবা সম্পত্তি দখলের অভিযোগ উঠে এসেছে। তার দাবি, রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় এমন ঘটনা ঘটায় এর পেছনে কারা থাকতে পারে, সে বিষয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

এনসিপি আহ্বায়ক আরও বলেন, কোনো স্থাপনা নিয়ে বিরোধ বা মালিকানাগত সমস্যা থাকলে তা আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তির সুযোগ রয়েছে। আদালত ও আইনগত পথ বাদ দিয়ে হামলা বা দখলচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, গত ৫ আগস্টের পর থেকে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও দখলদারিত্বের ঘটনা বেড়েছে। তিনি দাবি করেন, এসব কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকারও সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের ঘটনার কার্যকর প্রতিকার না পাওয়ায় জনমনে হতাশা তৈরি হয়েছে।

পোস্টের শেষদিকে নাহিদ ইসলাম বলেন, দেশের মানুষ দীর্ঘদিন এ পরিস্থিতির মধ্যে থাকবে না এবং চাঁদাবাজদের প্রভাব থেকে দেশ মুক্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন