Logo
Logo
×

রাজনীতি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি মনোয়ার মারা গেছেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি মনোয়ার মারা গেছেন

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। মনোয়ার হোসেন চৌধুরী গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

মনোয়ার হোসেন চৌধুরীর ভাই জুয়েল চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাত ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। মনোয়ার হোসেন চৌধুরীর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে ধানমন্ডি ১২/এ তাকওয়া মসজিদে। দ্বিতীয় জানাজা হবে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এবং তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে তার জন্মভূমি কামদিয়া মাদ্রাসা প্রাঙ্গণে।

আলহাজ মো. মনোয়ার হোসেন চৌধুরী গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসন থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৌকা প্রতীকে নবম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন মনোয়ার হোসেন। এ ছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সাবেক প্রধান প্রকৌশলী ও বিসিআইসির সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বুয়েট শাখা ছাত্রলীগের সভাপতির দায়িত্বও পালন করেন তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন