Logo
Logo
×

রাজনীতি

বিএনপি জনগণকে ধোঁকা দিয়েছে: জামায়াত

Icon

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পিএম

বিএনপি জনগণকে ধোঁকা দিয়েছে: জামায়াত

সোমবার (৭ সেপ্টেম্বর) বাদ আসর বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ। ছবি: সংগৃহীত

ক্ষমতায় গেলে বিএনপি কুরআন সুন্নাহর বিরোধী কোনো আইন করবে না, এমনটি বলে জনগণকে ধোঁকা দিয়েছে দলটি। ক্ষমতায় গিয়ে কুরআন সুন্নাহর বিরুদ্ধে গিয়েছে বিএনপি সরকার। আঘাত করেছে মুসলমানদের কলিজায়। সরকার জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নেয়াতে, দেশ আরেকটা বিপ্লবের দিকে যাচ্ছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বাদ আসর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর নেতারা।

এ সময় জামায়াত নেতারা বলেন, জাতীয় সংসদে কুরআন সুন্নাহ বিরোধী সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন জাতীর সাথে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা। এমন আইন করে সরকার শেখ হাসিনার নীতি অনুসরণ করেছেন। দ্রুত এর সমাধান না হলে আরেকটা বিপ্লবের হুঁশিয়ারি দেন জামায়াতের সংসদ সদস্যরা।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, গতকালের পার্লামেন্টে সংখ্যারিষ্ঠতার জোরে সরকার ফ্যাসিবাদের দিকে ধাবিত হয়েছে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বিরোধীদল বাধা দিলেও সরকার কুরআন সুন্নাহর বিরুদ্ধে আইন করতে যাচ্ছে, যা ব্রিটিশরাও করার সাহস করেনি। এ সময় কুরআান সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নেয়া থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান তিনি।

গোলাম পরওয়ার বলেন, লং মার্চ কেবল শুরু। একের পর এক আন্দোলনে সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে।

পরে জাতীয় সংসদে সম্পত্তি হস্তান্তর সংশোধন আইনের প্রতিবাদে বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ মিছিল করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন