Logo
Logo
×

রাজনীতি

সাম্প্রদায়িক সম্প্রতি ছাড়া গণতন্ত্র নিশ্চিত হবে না: নাহিদ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পিএম

সাম্প্রদায়িক সম্প্রতি ছাড়া গণতন্ত্র নিশ্চিত হবে না: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, অতীতে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হলেও তৎকালীন সরকার ব্যবস্থা নেয়নি। তখন বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছিল। সাম্প্র্রদায়িক সম্প্রতি ছাড়া গণতন্ত্র নিশ্চিত হবে না।

তিনি বলেন, দেশের বিচারব্যবস্থা এখনো দুর্বল। তাই বিচারব্যবস্থা জোরদার ও শক্তিশালী করতে হবে। শুক্রবার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

নাহিদ ইসলাম আরও বলেন, দেশে বহু ধর্ম বহু সংস্কৃতির যে ধারা চলমান সে ঐতিহ্য ধরে রাখতে হবে। সরকারে থাকি, বিরোধী দলে থাকি, সব রাজনৈতিক দলের দায়িত্ব- দেশে যাতে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য বজায় থাকে।

তিনি বলেন, আমরা মনে করি, এখন দেশের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল। এটাকে একটা শক্তিশালী ভিত্তি দিতে হবে। রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে, গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে বিচারব্যবস্থা শক্তিশালী করতে হবে। এর মাধ্যমে দেশের সব সম্প্রদায়ের বিচার পাওয়ার একটা জায়গা থাকবে। 

নাহিদ ইসলাম বলেন, অতীতে বিভিন্ন সময় দেখেছি সংখ্যার দিক থেকে ও জাতিগত দিক থেকে কম তাদের ওপর নানা নির্যাতন ও নিপীড়ন হয়েছে। তখন রাষ্ট্র বা সরকার চুপ ছিল। কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। কখনো কখনো পরোক্ষভাবে সেগুলোর সমর্থন জানিয়েছে। এতে করে বিচারহীনতার একটা সংস্কৃতি গড়ে উঠেছিল। সেই জায়গা থেকে জুলাই গণ-অভ্যুত্থানের পর আমরা বারবার বলে এসেছি, বিচারব্যবস্থা শক্তিশালী করতে হবে। সাম্প্রদায়িক সম্প্র্রীতি ও মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষের সঙ্গে আমাদের একটি আত্মার বন্ধন আছে। তাদের উৎসবগুলো হাজার বছরের ঐতিহ্যের এবং এ ব-দ্বীপের বহু সংস্কৃতি ও বহু ধর্মের মানুষের আদান-প্রদান ও মিথস্ক্রিয়ার মাধ্যমে গড়ে উঠেছে। এমন মেলবন্ধন ধরে রাখতে হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন