Logo
Logo
×

রাজনীতি

টিভি চ্যানেলের প্রধান নির্বাহী ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পিএম

টিভি চ্যানেলের প্রধান নির্বাহী ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 

বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে এ বৈঠক শুরু হয়।

বিরোধী দলীয় নেতার সভাপতিত্বে বৈঠকে অংশ নিয়েছেন দেশের প্রথমসারির টেলিভিশনগুলোর কর্তাব্যক্তিরা। পূর্ব নির্ধারিত সাড়ে ১১টায় শুরু হয় বৈঠক।

বৈঠকে জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে দলটির কেন্দ্রীয় নেতারাও অংশ নিয়েছেন।

বৈঠকের আগে জামায়াত নেতারা বলেন, দেশের জ্যেষ্ঠ সাংবাদিকদের থেকে দিকনির্দেশনামূলক নানা মতামত নিতে চান তারা। নতুন বাংলাদেশ বিনির্মাণে বিরোধীদলের কাছে গণমাধ্যমের প্রত্যাশাও জানতে চাওয়া হবে বলে জানান নেতারা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন