Logo
Logo
×

রাজনীতি

বাজেট পাস ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে স্বেচ্ছাসেবক দলের মিছিল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১০:৫২ পিএম

বাজেট পাস ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে স্বেচ্ছাসেবক দলের মিছিল

২০২৬–২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাস এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সফল মালয়েশিয়া ও চীন সফর শেষে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে শুভেচ্ছা মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ।

মঙ্গলবার (৩০ জুন) ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিনের নেতৃত্বে মিছিলটি রাজধানীর নটরডেম কলেজ এলাকা থেকে শুরু হয়ে আরামবাগ, ফকিরাপুল মোড় ও নাইটিংগেল মোড় প্রদক্ষিণ করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ২০২৬–২০২৭ অর্থবছরের বাজেট দেশের উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তারেক রহমানের সফল মালয়েশিয়া ও চীন সফর দেশের অর্থনৈতিক অগ্রগতিকে আরও গতিশীল করবে বলে তারা আশা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি জয়দেব জয়, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু, কাজী মোকতার হোসেন, শহিদুল ইসলাম সোহেল, জসিম উদ্দীন, মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল, এস এম কবির, মো. রফিকুল ইসলাম রফিক, কাজী আলাউদ্দিন জুয়েল, জহিরুল ইসলাম মকিম, মাহাবুব ফরাজী, মাহামুদ হাসান রঞ্জু, মুজিব উল্লাহ মজিব, আল মামুন, শফি মোহাম্মদ জুয়েল, জাকিরুল ইসলাম জাকির, মিজানুর রহমান সজীব, মোক্তাদির হোসেন তরু, আকবর আহমেদ, নুরুল আলম বিপ্লব, ইঞ্জিনিয়ার মাসুদুল ইসলাম, কামরুজ্জামান হীরা, আলাউদ্দিন খান, খলিলুর রহমান খলিল, মিজানুর রহমান নাহিদ, এস এম আল আমিন, ইব্রাহিম ভূঁইয়া সাগর, মোহাম্মদ তুহিন, আব্দুল আলীম মিঠু, মোহাম্মদ শামীম, রাকিবুল হাসান চৌধুরী, মো. রেজাউল করিম, মাহফুজ এ বিন ও মাসুদ রানা প্রমুখ।

এছাড়া, মহানগর দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি এস এম সায়েম, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও মনির হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন রিন্টু, কাজী মহিউদ্দিন মহি, হাসান আলী, দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম পলাশ, মহানগর নেতা ওয়াহেদ আহমেদ চৌধুরী সজীবসহ মহানগর, থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন।

আয়োজকদের দাবি, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ শুভেচ্ছা মিছিল ও সমাবেশে মহানগর, থানা, ওয়ার্ড এবং ইউনিট পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন