Logo
Logo
×

রাজনীতি

যুবদলের কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভা সোমবার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১০:১৬ পিএম

যুবদলের কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভা সোমবার

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। রাজধানীর হোটেল ভিক্টরীতে সকাল ১১টায় এ সভা আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

যুবদলের পক্ষ থেকে বলা হয়েছে, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং কেন্দ্রীয় নেতাদের মধ্যে সমন্বয় ও মতবিনিময় জোরদারের লক্ষ্যেই এ সভার আয়োজন করা হয়েছে।

সভায় নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ অংশ নেবেন। এতে সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সব নেতাকে নির্ধারিত সময়ের মধ্যে সভাস্থলে উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছেন।

সভায় সংগঠনের গুরুত্বপূর্ণ সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন