Logo
Logo
×

রাজনীতি

দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ফখরুলের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৬:২৫ পিএম

দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ফখরুলের

দেশের অগ্রগতি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৩০ মে) রাজধানীর শেরে বাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ সময় ধরে ‘ফ্যাসিবাদের জাঁতাকলে’ দেশের মানুষ স্বাধীনভাবে এ দিনটি পালন করতে পারেনি। তবে বর্তমান সময়ে এসে তুলনামূলকভাবে অধিক স্বাধীন পরিবেশে নেতাকে স্মরণ করার সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আধুনিক, কার্যকর ও সুশাসনভিত্তিক বাংলাদেশ গঠনের যে স্বপ্ন দেখেছিলেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। পুরোনো শাসনব্যবস্থার পরিবর্তে একটি আধুনিক রাষ্ট্র কাঠামোর ভিত্তি স্থাপনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলেও দাবি করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমানের উন্নয়ন ভাবনা ও রাষ্ট্রচিন্তার দর্শন দেশের অগ্রগতির জন্য এখনও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করছে। দেশের চলমান সংস্কার কার্যক্রমও অনেক ক্ষেত্রে সেই রাষ্ট্রচিন্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপি ভবিষ্যতেও জিয়াউর রহমানের আদর্শ ও পথনির্দেশনা অনুসরণ করে সুশাসনভিত্তিক রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে কাজ করবে।

দলের চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে মির্জা ফখরুল বলেন, তিনি জিয়াউর রহমানের আদর্শ ও দর্শন অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। দিনব্যাপী দলটির উদ্যোগে বিভিন্ন কর্মসূচিও পালন করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন