Logo
Logo
×

রাজনীতি

চট্টগ্রামে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা সম্পন্ন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০১:৪১ পিএম

চট্টগ্রামে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা সম্পন্ন

সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টার দিকে চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে এই জানাজা সম্পন্ন হয়। 

জানাজায় উপস্থিত হয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন বলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দলমতের ঊর্ধ্বে গিয়ে তার রাজনৈতিক ও সামাজিক ভূমিকার কথা চট্টগ্রামের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রামের মীরসরাই আসন থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ এবং ২০১৪ মেয়াদে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। 

পেশাগত জীবনে মাইনিং ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন লাহোরে অধ্যয়নরত অবস্থায় ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি মহান মুক্তিযুদ্ধে ১ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার হিসেবে গুরুত্বপূর্ণ অপারেশন পরিচালনা করেন। ১৯৭০ সালে তিনি প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।

গত বছর চব্বিশের গণ-আন্দোলনের পর ২৭ অক্টোবর রাজধানীর ভাটারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে ২০২৫ সালের আগস্টে গুরুতর অসুস্থ অবস্থায় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। গত বুধবার (১৩ মে) সকাল ১০টা ২০ মিনিটের দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। 

জানাজা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন