Logo
Logo
×

রাজনীতি

সংরক্ষিত নারী এমপিদের যথাযথ ভূমিকা প্রত্যাশা বিএনপি মহাসচিবের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৪:২৬ পিএম

সংরক্ষিত নারী এমপিদের যথাযথ ভূমিকা প্রত্যাশা বিএনপি মহাসচিবের

জাতীয় সংসদে সংরক্ষিত নারী সংসদ সদস্যরা যথাযথ ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৪ মে) দুপুরে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে নবনির্বাচিত নারী সংসদ সদস্যদের নিয়ে পুষ্পমাল্য অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

মির্জা ফখরুল বলেন, “সংরক্ষিত আসনে নির্বাচিত নারী সদস্যদের সঙ্গে নিয়ে আমরা দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রীর কবর জিয়ারত করেছি। আমরা আশা করি, জাতীয় সংসদে তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।”

রোববার (৩ মে) রাতে সংসদ ভবনে নবনির্বাচিত বিএনপির ৩৬ জন নারী সংসদ সদস্য শপথ গ্রহণ করেন। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ডেপুটি স্পিকার কায়সার কামাল, প্রধান হুইপ নুরুল ইসলাম মনি এবং অন্যান্য হুইপরা উপস্থিত ছিলেন।

এদিন জামায়াত-এনসিপি জোটের ১২ জন এবং স্বতন্ত্র থেকে একজন নারী সংসদ সদস্যও শপথ গ্রহণ করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন