জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১১:২৭ এএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা জরুরি বৈঠকে বসেছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান, গণভোটের রায় বাস্তবায়ন এবং জ্বালানি সংকট নিরসনের দাবিতে এ বৈঠক আয়োজন করা হয়েছে।
বৈঠক শেষে দুপুরে একই স্থানে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে বৈঠকের বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন আয়োজকরা।



