Logo
Logo
×

রাজনীতি

স্বরাষ্ট্রমন্ত্রী সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্যে পরিণত করেন: জামায়াত আমির

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০১:০০ এএম

স্বরাষ্ট্রমন্ত্রী সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্যে পরিণত করেন: জামায়াত আমির

জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াত ইসলামির আমির ড. শফিকুর রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে।

বিরোধী দলীয় নেতা বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে উদ্দেশ্য করে বলেছেন আমি নাকি সংসদে দাঁড়িয়ে একটি অসত্য কথা বলেছি। তিনি সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য হিসেবে পরিবেশন করতে পারেন। এজন্য আমি তাকে ধন্যবাদ জানাতে আজ সংসদে দাঁড়িয়েছি।”

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, “এটা গতকালকের বিষয়, গতকালই শেষ হয়ে গেছে। নতুন করে তোলার প্রয়োজন নেই।”

পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দলীয় নেতা সংসদে দুটি অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন—“মিথ্যা” শব্দটি অসংসদীয়, তাই এক্সপাঞ্জ করার অনুরোধ করছি। তিনি আরও জানান, গতকাল তিনি বলেছিলেন বিরোধী দলীয় নেতা সংসদে একটি অসত্য ব্যাখ্যা দিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা করে বলেন, রুলস ৬২ অনুসারে একজন বেসরকারি সদস্যের মুলতবি প্রস্তাব গ্রহণ করা হয়েছিল বিরোধী দল ওয়াক আউট করার পরে। তাই তিনি বলেছিলেন, সেই বক্তব্যটি অসত্য।

এর জবাবে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, বিভ্রান্তি হয়েছে কারণ একই বিষয়ে একজন স্বতন্ত্র সদস্য প্রস্তাব এনেছিলেন। পরে সেটি ভিন্ন নামে এসেছে। তিনি দাবি করেন, কোনো ভুল তথ্য তিনি দেননি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন