Logo
Logo
×

রাজনীতি

ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা: প্রতিমন্ত্রী ইশরাক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৭ পিএম

ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা: প্রতিমন্ত্রী ইশরাক

ছবি : সংগৃহীত

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে পাহাড়ি ও সমতলের সব নাগরিক সমান অধিকার ভোগ করবেন— এটাই স্বাধীনতার মূল চেতনা। সে লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করে যাবে।

তিনি আরও বলেন, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই ছিল জাতীয়তাবাদী আন্দোলনের লক্ষ্য। কিন্তু বিগত ১৭ বছরে নির্বাচন ও গণতন্ত্র ধ্বংসের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ক্ষুণ্ন করা হয়েছে।

ইশরাক হোসেন অভিযোগ করেন, যারা মুক্তিযুদ্ধের দাবিদার ছিল, তারা মুক্তিযুদ্ধকে বিক্রি করেছে এবং দেশকে লুটপাট, গুম-খুন-হত্যার রাজ্যে পরিণত করেছে। তবে সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে দেশ আবার একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার পেয়েছে।

তিনি বলেন, জনগণের প্রত্যাশা ভিন্ন ভিন্ন হতে পারে— ছোট কিংবা বড়। একেক অঞ্চলের মানুষের, একেক শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশা আলাদা। সেই প্রত্যাশা পূরণ করাই এখন সরকারের দায়িত্ব।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন