Logo
Logo
×

রাজনীতি

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজার জিয়ারত করলেন বগুড়ার ৬ এমপি

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৮ পিএম

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজার জিয়ারত করলেন বগুড়ার ৬ এমপি

বগুড়ার নবনির্বাচিত ছয়জন সংসদ সদস্য রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে জিয়ারতে অংশ নেন বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের কাজী রফিকুল ইসলাম, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের মীর শাহে আলম, বগুড়া-৩ (আদমদিঘী-দুপচাঁচিয়া) আসনের আব্দুল মুহিত তালুকদার, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের মোশাররফ হোসেন, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের গোলাম মোহাম্মদ সিরাজ এবং বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের মোরশেদ মিলটন।  

এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন