Logo
Logo
×

রাজনীতি

ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না জামায়াতের এমপিরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৮ পিএম

ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না জামায়াতের এমপিরা

ছবি- সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না বলে জানিয়েছেন দলটির নেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের এমপি মহোদয়গণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না ইনশাআল্লাহ।”

এর আগে গত বছরের ৭ নভেম্বর সিলেটে আয়োজিত এক সুধী সমাবেশে জামায়াতের আমির ডা. আমির শফিকুর রহমান ঘোষণা দিয়েছিলেন, ভবিষ্যতে দলের কোনো এমপি নির্বাচিত হলে তারা সরকারি প্লট নেবেন না এবং বিনা ট্যাক্সের গাড়ি ব্যবহার করবেন না।

উল্লেখ্য, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শিশির মনির। তিনি ৬৩ হাজার ২২০ ভোট পেলেও বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী নাছির চৌধুরী, যিনি ধানের শীষ প্রতীকে ৯৯ হাজার ৫২২ ভোট পান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন