Logo
Logo
×

রাজনীতি

ইসলামী আন্দোলনের আমিরের বাসায় যাবেন তারেক রহমান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫০ পিএম

ইসলামী আন্দোলনের আমিরের বাসায় যাবেন তারেক রহমান

ছবি- সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সোমবার সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিমের বাসায় সৌজন্য সাক্ষাতে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে গতকাল রোববার জামায়াতের আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। একই দিনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায়ও যান তারেক রহমান।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। শরিকদের আরও ৩ আসন যোগ হওয়ায় বিএনপি জোটের আসনসংখ্যা দাঁড়িয়েছে ২১২। দীর্ঘ দেড় দশক পর এমন নিরঙ্কুশ বিজয় দলটির কর্মী-সমর্থকদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন