Logo
Logo
×

রাজনীতি

তারেক রহমানকে নরওয়ের প্রধানমন্ত্রীর অভিনন্দন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৫ পিএম

তারেক রহমানকে নরওয়ের প্রধানমন্ত্রীর অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জন করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর।

শনিবার ১৪ ফেব্রুয়ারি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের বার্তায় তিনি এই অভিনন্দন জানান। সেখানে তিনি লিখেছেন, ঐতিহাসিক এই নির্বাচনে বিজয়ের জন্য তারেক রহমানকে শুভেচ্ছা। নরওয়ে আন্তর্জাতিক আইন, গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি সম্মান জোরদার করার পাশাপাশি বাংলাদেশ-নরওয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী করতে আগ্রহী।

এবারের নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয় পেয়েছে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে আছেন। বিএনপির শরিক দলগুলো পেয়েছে তিনটি আসন।

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী অর্জন করেছে ৬৮টি আসন। জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী জোটের অন্যান্য শরিকেরা পেয়েছে ৯টি আসন।

ফলাফলে স্পষ্ট হয়েছে, এবারের নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে রয়েছে। আন্তর্জাতিক অঙ্গন থেকেও ইতোমধ্যে শুভেচ্ছা ও সহযোগিতার বার্তা আসতে শুরু করেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন