Logo
Logo
×

রাজনীতি

শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান তারেক রহমানের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০১ পিএম

শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান তারেক রহমানের

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–পরবর্তী পরিস্থিতিতে দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে এবং কোনো ধরনের সহিংসতা, প্রতিশোধ বা উসকানিমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

শনিবার বিকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নেতা-কর্মীদের শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানান। তারেক রহমান বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সময় কোথাও কোথাও ভুল বোঝাবুঝি বা উত্তেজনা তৈরি হয়ে থাকতে পারে, তবে তা যেন কোনোভাবেই প্রতিশোধে রূপ না নেয়।

তিনি স্পষ্ট করে বলেন, “যেকোনো মূল্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না। দলমত, ধর্ম-বর্ণ কিংবা ভিন্নমত যা–ই হোক—কোনো অজুহাতেই দুর্বলের ওপর সবলের আক্রমণ গ্রহণযোগ্য নয়। ন্যায়পরায়ণতাই হবে আদর্শ।”

বিএনপি চেয়ারম্যান আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা না হলে সব প্রচেষ্টা ব্যর্থ হবে। সরকারি দল বা বিরোধী দল—সবার জন্য আইন সমানভাবে প্রযোজ্য হবে। নির্বাচন–উত্তর পরিস্থিতিতে কেউ যেন সুযোগ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

দেশবাসীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন