Logo
Logo
×

রাজনীতি

জনগণকে কনভিন্স করাটাই হলো আমাদের ‘ইঞ্জিনিয়ারিং’: তারেক রহমান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৮ পিএম

জনগণকে কনভিন্স করাটাই হলো আমাদের ‘ইঞ্জিনিয়ারিং’: তারেক রহমান

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণকে বিশ্বাস করানোই তাদের ‘ইঞ্জিনিয়ারিং’। তিনি বলেন, “জনগণকে কনভিন্স করাটাই হলো আমাদের ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং করে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসতে আমরা আলহামদুলিল্লাহ সফল হয়েছি।”

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

দেশ পরিচালনার কঠিন দায়িত্বের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আমরা এমন এক সময়ে দায়িত্ব নিতে যাচ্ছি যখন ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু করতে হচ্ছে। তবে জনগণের শক্তি সঙ্গে থাকলে কোনো বাধা আমাদের রুখতে পারবে না।”

তিনি আরও বলেন, “দেশের স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রপ্রিয় মানুষ আজ বিএনপিকে বিজয়ী করেছে। এই বিজয় কোনো একক দলের নয়, এ বিজয় দেশের সাধারণ জনগণের। আজ থেকে আমরা প্রকৃত অর্থেই স্বাধীন।”

জনগণের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে বিএনপি চেয়ারম্যান বলেন, “আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সংসদ এবং সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে।”

রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “নতুন সরকার হবে জনগণের কাছে সম্পূর্ণ জবাবদিহিমূলক। ফ্যাসিবাদের হাতে ধ্বংস হওয়া রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে পুনরায় সচল করাই হবে আমাদের প্রাথমিক লক্ষ্য।”

বিজয়-পরবর্তী এই সংবাদ সম্মেলনে নির্বাচনে অংশ নেওয়া ৫১টি রাজনৈতিক দলসহ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং গণ-অধিকার পরিষদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন