Logo
Logo
×

রাজনীতি

বিকালে সংবাদ সম্মেলন ডেকেছেন তারেক রহমান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৬ এএম

বিকালে সংবাদ সম্মেলন ডেকেছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তবে নির্বাচন নিয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি দলটি। এ প্রেক্ষাপটে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন ডেকেছে দলটি।

শনিবার ১৪ ফেব্রুয়ারি বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, সম্মেলনে নির্বাচনের বিষয়ে দলের আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরা হবে। এতে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণের কথা থাকলেও আইনি জটিলতা ও এক প্রার্থীর মৃত্যুর কারণে কয়েকটি আসনের ফলাফল স্থগিত রাখা হয়। শেষ পর্যন্ত ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে ইসি।

ইসির তথ্যানুসারে, বিএনপি ২১২টি আসনে জয় পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জাতীয় নাগরিক পার্টি পেয়েছে ৬টি আসন। আর স্বতন্ত্র প্রার্থী ও অন্যান্য দল মিলিয়ে পেয়েছে ১৪টি আসন।

ফলাফল অনুযায়ী, সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের অবস্থানে রয়েছে বিএনপি। এখন দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ও ভবিষ্যৎ পরিকল্পনার দিকে রাজনৈতিক অঙ্গনের দৃষ্টি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন