Logo
Logo
×

রাজনীতি

স্বৈরাচার ও তাদের দোসর নির্বাচনে প্রত্যাখ্যাত হয়েছে : আখতার হোসেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৮ এএম

স্বৈরাচার ও তাদের দোসর নির্বাচনে প্রত্যাখ্যাত হয়েছে : আখতার হোসেন

ছবি : সংগৃহীত

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে ১১ দলীয় ঐক্যের বিজয়ী প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, এবারের নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় পার্টি প্রত্যাখ্যাত হয়েছে এবং আওয়ামী লীগ রাজনৈতিকভাবে অস্তিত্বহীন হয়ে পড়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পর রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “রংপুরের ছয়টি আসনে ১১ দলীয় জোটের বিজয় প্রমাণ করেছে জনগণ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নেই করে দিয়েছে এবং জাতীয় পার্টিকে প্রত্যাখ্যান করেছে। এটি আমাদের জন্য বড় ধরনের বিজয়।”

তিনি আরও বলেন, “৫ আগস্ট যেমন জাতীয় পার্টি প্রত্যাখ্যাত হয়েছিল, এবারও রংপুরের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। সারা দেশে কোথাও কারচুপি, কোথাও সহিংসতার ঘটনা ঘটেছে। এসব বিষয়ে আমাদের দল ও জোট পর্যালোচনা করছে। খুব শিগগিরই আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে।”

রংপুর-৪ আসনে আখতার হোসেন শাপলা কলি প্রতীকে ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪০ হাজার ৫৬৪ ভোট পান।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান জানান, এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ৯০৬ জন। দুই উপজেলার ১৬৩টি কেন্দ্রে ৩ লাখ ৩৮ হাজার ৩১৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৮ হাজার ২৬৩টি ভোট বাতিল হয়। বৈধ ভোট সংখ্যা দাঁড়ায় ৩ লাখ ৩০ হাজার ৫১। এ আসনে ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন