Logo
Logo
×

রাজনীতি

ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান তারেক রহমানের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩২ পিএম

ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান তারেক রহমানের

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে যারা এখনো ভোট দেননি তাদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “গণতান্ত্রিক অভিযাত্রার এক গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এ নির্বাচন। যারা ইতোমধ্যে ভোট প্রদান করে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন, তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ।”

তিনি আরও লিখেছেন, “যারা এখনো ভোট দেননি, তাদের প্রতি অনুরোধ— সময়ের মধ্যে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন। আপনার একটি সচেতন ও দায়িত্বশীল ভোট দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আসুন, সবাই মিলে একসাথে দেশ গড়ি, ইনশাআল্লাহ।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন