Logo
Logo
×

রাজনীতি

ভোট দিলেন তারেক রহমান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৪ এএম

ভোট দিলেন তারেক রহমান

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।

এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোটকেন্দ্রে পৌঁছান তারেক রহমান। তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। ভোটকেন্দ্রে তার উপস্থিতিকে ঘিরে সেনাবাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

এবারই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন তারেক রহমান। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দল সরকার গঠন করলে তিনি প্রধানমন্ত্রী হবেন।

তারেক রহমানের ভোটদান উপলক্ষে কেন্দ্রটি ছিল দলের নেতাকর্মীদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। শুধু নেতাকর্মী নয়, আন্তর্জাতিক গণমাধ্যম ও বিদেশি পর্যবেক্ষকদেরও নজর ছিল সেখানে।

তিনি ঢাকা-১৭ আসনের পাশাপাশি তার পৈতৃক নিবাস বগুড়া-৬ আসন থেকেও ‘ধানের শীষ’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে গত বছরের ২৫ নভেম্বর দেশে ফেরেন তারেক রহমান এবং ২৭ নভেম্বর ভোটার হিসেবে নিবন্ধিত হন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন