Logo
Logo
×

রাজনীতি

সরকার প্রধান ও দলীয় প্রধান কে কোথায় ভোট দেবেন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০১ পিএম

সরকার প্রধান ও দলীয় প্রধান কে কোথায় ভোট দেবেন

রাজনৈতিক পটপরিবর্তনের প্রথম নির্বাচনে ব্যালট আর উৎসবের আমেজে প্রস্তুত পুরো দেশ। দীর্ঘ প্রতীক্ষার পর বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। সকাল সাড়ে ৭টায় শুরু হবে ভোটগ্রহণ শুরু চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। সাধারণ ভোটারদের পাশাপাশি সবার নজর এখন রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের দিকে—তারা কে কোথায় ভোট দেবেন। 

এবারের ভোটে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরিবর্তনের পর প্রথম নির্বাচনে রাজধানীর গুলশান স্কুলে তার ভোটাধিকার প্রয়োগ করবেন।

অন্যদিকে, দীর্ঘ ১৭ বছর লন্ডনের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন নির্বাচনে তিনি বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন। তারেক রহমান ভোট দেবেন গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। জানা গেছে, ভোটকেন্দ্রটি গুলশান-২ এলাকার ১/ডি, ৮৬ নম্বর সড়কে অবস্থিত। 

এদিকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাজধানীর ৬০ ফিট মনিপুর বয়েজ হাই স্কুলে ভোট দেবেন। তবে এই দুই দলের শীষ নেতারা কখন ভোট দেবেন তার নির্দিষ্ট সময় এখনো জানানো হয়নি দলের পক্ষ থেকে। 

অন্যদিকে, বরিশাল সদর চরমোনাই ইউনিয়নের বিশ্বাসের হাট কেন্দ্রে ভোট দেবেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম চরমোনাই পীর। দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই বরিশাল মহানগরে রূপাতলী লালার দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। তিনি বরিশাল-৫ আসনের হাতপাখার প্রার্থী। দলটির মহাসচিব ও খুলনা-৪ আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ রুপসার কেবিএম হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন। 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বাড্ডার বেরাইদে এ.কে.এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ তার ভোটাধিকার প্রয়োগ করবেন। তিনি ঢাকা-১১ (বাড্ডা-ভাটারা-রামপুরা) আসনের জামায়াত জোটের প্রার্থী। আর দলটির সদস্যসচিব আখতার হোসেন তার নির্বাচনি এলাকা রংপুর-৪ আসনের কাউনিয়ার ভয়েরহাট কেন্দ্রে ভোট দেবেন। জানা গেছে, ভায়েরহাট ভোটকেন্দ্র তার মাকে নিয়ে ভোট দিতে যাবেন আখতার হোসেন। 

মোহাম্মদপুরে সাত মসজিদ রোডের সরকারি শারীরিক শিক্ষা কলেজে সকাল ৮টায় ভোট দেবেন ১১ দলীয় জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এছাড়া ১১ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ হবিগঞ্জের বানিয়াচং গরিব হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান দেবেন। তিনি হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী। আর মাধবপুর রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন দলটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। হবিগঞ্জ-৪ আসনে সংসদ সদস্য প্রার্থীও।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন