Logo
Logo
×

রাজনীতি

বিটিভিতে বক্তব্য দেবেন তারেক রহমান

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৭ পিএম

বিটিভিতে বক্তব্য দেবেন তারেক রহমান

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর প্রধানদের ভাষণ প্রচারের যে উদ্যোগ নির্বাচন কমিশন নিয়েছে, তাতে এখন পর্যন্ত সাড়া দিয়েছে কেবল বিএনপি।

আগামী ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ প্রচারের ব্যবস্থা করতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক মঙ্গলবার বিটিভির মহাপরিচালককে এ বিষয়ে চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচনি পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ টেলিভিশনে প্রচারণার ক্ষেত্রে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নির্বাচনি পরিবশে সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশ টেলিভিশনে দলীয় প্রধানদের নির্বাচনি প্রচারের জন্যে ‘স্লট বরাদ্দের’ নির্দেশনা জানিয়ে চিঠিতে বলা হয়, এক্ষেত্রে আচরণ বিধিমালা অনুসরণ করে লিখিত আবেদন প্রাপ্তির সময়ের ক্রমানুসারে স্লট নির্ধারণ করতে হবে।

বিটিভি প্রত্যেক রাজনৈতিক দলের প্রধানের জন্য স্লট বরাদ্দ এবং স্লটের মেয়াদ নির্ধারণ করবে। ভাষণ রেকর্ডিংয়ের তারিখ ও সময় সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে বিটিভি নিষ্পত্তি করবে।

যেসব রাজনৈতিক দল বিটিভিতে প্রচারের সুযোগ চাইবে, তাদেরকে আবেদনের সময়ের ক্রম অনুয়ায়ী বক্তব্য দেওয়ার সুযোগ দিতে বলেছে ইসি।

তবে যেহেতু বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আবেদন পাওয়া যায়নি, তাই তাদের দলীয় প্রধানকে তাদের চাহিদা মত ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে কমিশন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে এবার ৫১টি দল ভোটে প্রার্থী দিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের আগে তারা ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচার চালাতে পারবে। সেক্ষেত্রে ৯ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে ভাষণ প্রচারের কাজ শেষ করতে চায় বিটিভি।

এর আগে ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনের আগে প্রচারের শেষ সময়ে এসে প্রধান কয়েকটি দলের প্রধানদের ভাষণ প্রচার করা হয় বিটিভিতে। ২৭ ডিসেম্বর রাত সাড়ে ৮টায় শেখ হাসিনা ও সোয়া ৯টা খালেদা জিয়ার ভাষণ প্রচার করা হয়েছিল।

এ ধরাবকাহিকতায় ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনের আগেও একই ধরনের উদ্যোগ ছিল। সেবার বিএনপি ভোট বর্জন করে, ভাষণ দেন কেবল শেখ হাসিনা।

ইসি কর্মকর্তারা বলেন, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের আগে এটা আর ধরে রাখেনি তৎকালীন ইসি। এবার আবার চালু হতে যাচ্ছে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন