হোমনা-তিতাসে বালুখেকো-চাঁদাবাজ থেকে মুক্তি চাই: হাসনাত
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৯ পিএম
ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, হোমনা তিতাসে বালু খেকো ও চাঁদাবাজ রয়েছে এদের থেকে মুক্তি চাই। যারা মেঘনা নদীর বালু বিক্রি করে সংসার চলে তাদের এই হোমনা তিতাসে ঠাঁই হবে না।
শনিবার (৩১ জানুয়ারি) বিকালে তিতাস উপজেলার গাজীপুর খান সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মো. নাজিম উদ্দিন মোল্লার নির্বাচনি জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ১১ দলীয় জোটকে ভোট দিতে মানুষ মুখিয়ে আছে।
তিনি বলেন, এ দেশে আর কোনো ফ্যাসিস্টের স্থান হবে না। আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন নাজিম উদ্দীন মোল্লাকে ভোট দিয়ে ফলাফল নিয়ে বাড়ি যাবেন।
আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে হাসনাত আব্দুল্লাহ বলেন, বিগত নির্বাচনে আমরা দেখেছি এসপি, ওসি, এসআই, এএসআই তাদের জন্য বরাদ্দ ছিল। আমি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান রাখব আপনারা ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এই দেশের মানুষকে উপহার দেবেন; আপনারা বিএনপির না, আপনারা জামায়াতে ইসলামীর না, আপনারা এনসিপির না- আপনারা হলেন এ দেশের জনগণের।
১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মো. নাজিম উদ্দিন মোল্লার সভাপতিত্বে এবং তিতাস উপজেলা জামায়াতে ইসলামী আমির ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা এটিএম মাসুম, কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামী আমির অধ্যক্ষ আব্দুল মতিন, কুমিল্লা ও নোয়াখালী জামায়াতে ইসলামী টিম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামী নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার, সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মো. মনিরুজ্জামান বাহালুল, কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি লোকমান হাকিম, অধ্যক্ষ আনোয়ার হোসেন, হোমনা উপজেলা শাখা আমির কাজী সাইদুল হক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তিতাস উপজেলা শাখার প্রধান সমন্বয়ক সাঈদ আহমেদ সরকার, তিতাস উপজেলা শাখা জামায়াতে ইসলামী সেক্রেটারি মো. সালাহউদ্দিন সরকার, তিতাস উপজেলা ছাত-জনতা আন্দোলনের সমন্বয়ক সাঈদ আহমেদ প্রমুখ।
এনসিপি ত্রয়োদশ সংসদ নির্বাচন



