Logo
Logo
×

রাজনীতি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৩ এএম

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকড, বিতর্কের জেরে হাতিরঝিল থানায় জিডি ছাড়াও সমসাময়িক বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী। রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে। 

সংবাদ সম্মেলনের খবর গণমাধ্যমে যথাযথভাবে প্রচারের জন্য বিভিন্ন জাতীয় ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। এ উপলক্ষে গণমাধ্যমকর্মীদের জন্য একজন রিপোর্টার ও একজন ফটো সাংবাদিক পাঠানোর আহ্বান জানানো হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টার পরপরই আমিরের এক্স অ্যাকাউন্টটি হ্যাক হয়। সাড়ে ৪টার দিকে হ্যাকড অ্যাকাউন্ট থেকে একটি অপ্রত্যাশিত ও আপত্তিকর পোস্ট দেওয়া হয়। বিষয়টি নজরে আসার পরপরই জামায়াতে ইসলামীর সাইবার টিম অ্যাকাউন্ট উদ্ধারে কাজ শুরু করে। বিকেল ৫টার কিছু সময় পরে অ্যাকাউন্টের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পাওয়া সম্ভব হয় এবং বিতর্কিত পোস্টটি সরিয়ে নেওয়া হয়।

তবে ওই স্বল্প সময়ের মধ্যে দেওয়া পোস্টটি স্ক্রিনশট ও কপি করে বিভিন্ন প্ল্যাটফর্মে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি। এ ধরনের অপপ্রচার বন্ধ এবং দায়ীদের শনাক্ত করতে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে। এ কারণে সোমবার মধ্যরাতেই হাতিরঝিল থানায় জিডি করা হয়েছে বলে জানানো হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন