টানা বর্ষণে রাজধানীসহ সারা দেশে জনজীবন বিপর্যস্ত
যুগের চিন্তা ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৪:৪৮ পিএম
ছবি: যুগের চিন্তা
টানা বর্ষণে নগরীর বিভিন্ন সড়ক, অলিগলি ও নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। গতকাল সাপ্তাহিক ছুটির কারণে যানবাহন ও মানুষের চলাচল তুলনামূলক কম থাকলেও জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ, শ্রমজীবী, রিকশাচালক ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। সবচেয়ে বেশি ভোগান্তির চিত্র দেখা গেছে দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার কারওয়ান বাজারে। এখানে হাঁটুপানিতে তলিয়ে যায় বাজারের বিভিন্ন অংশ।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২১১ মিলিমিটার।



