Logo
Logo
×

জাতীয়

সাগরে নিম্নচাপটি কোন বন্দর থেকে কত দূরে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৫, ০১:৩৫ পিএম

সাগরে নিম্নচাপটি কোন বন্দর থেকে কত দূরে

ছবি : সংগৃহীত

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে নিম্নচাপটি মোংলা সমুদ্রবন্দর থেকে ২৩০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। সেই সঙ্গে নিম্নচাপ কেন্দ্রের বাতাসের গতিবেগ ৪৪ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার (২৯ মে) আবহাওয়াবিদ বজলুর রশিদের সই করা বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক-০১) এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে একই এলাকায় (২০.৫° উত্তর অক্ষাংশ এবং ৮৮.৫° পূর্ব দ্রাঘিমাংশ) নিম্নচাপে পরিণত হয়েছে। এটি সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪০৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩৯৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২৩০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৪৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে।

এতে আরও বলা হয়, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

এ সময় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিন উত্তর বঙ্গোপসাগর অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

আরএস/

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন