দুদকের সাবেক ৩ চেয়ারম্যান ও এক সচিবের বিরুদ্ধে আদালতে মামলা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৫, ০৫:০৪ পিএম
ছবি : সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 'মিথ্যা' মামলা দিয়ে হয়রানির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক তিন চেয়ারম্যান এবং এক সচিবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১৮ মে) মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করা হয়।
অভিযোগে বলা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৎকালীন দুদক কর্মকর্তারা বেগম খালেদা জিয়াকে হয়রানির জন্য মামলা করেছিলেন। অভিযুক্তরা হলেন—দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী, মো. হাবিবুর রহমান, আবুল হাসান মনজুর এবং সাবেক সচিব মোখলেছ উর রহমান।
মামলার আইনজীবী মো. হোসেন আলী খান হাসান দাবি করেন, সরকারি ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল, যা আইনের পরিপন্থী।
এ বিষয়ে আদালতের সিদ্ধান্তের দিকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।



