Logo
Logo
×

জাতীয়

ফ্রান্স ও স্পেনের আমন্ত্রণ পেলেও সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধান উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৫, ০৪:০৩ পিএম

ফ্রান্স ও স্পেনের আমন্ত্রণ পেলেও সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধান উপদেষ্টা

ছবি : সংগৃহীত

জাতিসংঘের তৃতীয় ওশেন কনফারেন্সে অংশগ্রহণের জন্য ফ্রান্স সরকারের আমন্ত্রণ পেলেও সফর বাতিল করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একইভাবে, জাতিসংঘের ফিন্যান্সিং ফর ডেভলপমেন্ট (এফএফডি৪) কনফারেন্সে যোগ দিতে স্পেন সরকারের আমন্ত্রণ পেলেও সেখানে যাচ্ছেন না তিনি।  

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, আগামী ৯ থেকে ১৩ জুন ফ্রান্সের নিস শহরে অনুষ্ঠিতব্য ওশেন কনফারেন্সে বাংলাদেশ থেকে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিনিধিদল যাবে।  

এছাড়া, ৩০ জুন থেকে ৩ জুলাই স্পেনের এফএফডি৪ কনফারেন্সে বাংলাদেশ অংশ নেবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে একটি প্রতিনিধিদল সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে।  

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বহুপক্ষীয় কনফারেন্সে যোগ দেওয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় বৈঠকের প্রয়োজনীয়তা থাকলেও ফ্রান্সের সম্মতি পাওয়া যায়নি। ফলে সফর থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

এরই মধ্যে প্রধান উপদেষ্টা বেশ কয়েকটি আন্তর্জাতিক ফোরামে অংশ নিয়েছেন। তবে এ দুটি কনফারেন্সে তিনি সরাসরি উপস্থিত থাকবেন না বলে নিশ্চিত করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন