Logo
Logo
×

জাতীয়

আরও দুই মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক মেয়র আইভীকে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৫, ০৫:২৮ পিএম

আরও দুই মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক মেয়র আইভীকে

ছবি : সংগৃহীত

হত্যা ও হত্যাচেষ্টার আরও দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে। শনিবার (১৭ মে) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম চৌধুরীর আদালতে এ সংক্রান্ত আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

আইভীকে নারায়ণগঞ্জে তুহিন হত্যা ও দুলাল হোসেন হত্যাচেষ্টা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে আদালত তা গ্রহণ করেন।

এর আগে, গত ৯ মে সিদ্ধিরগঞ্জের মিনারুল ইসলাম হত্যা মামলায় নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দী রয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন