Logo
Logo
×

জাতীয়

মানবাধিকারকর্মী কেনেডির সঙ্গে সাক্ষাৎ

আয়নাঘরের বিভীষিকাময় ৮ বছরের স্মৃতি তুলে ধরলেন মীর আহমাদ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২৫, ০১:০৯ পিএম

আয়নাঘরের বিভীষিকাময় ৮ বছরের স্মৃতি তুলে ধরলেন মীর আহমাদ

ছবি : সংগৃহীত

মার্কিন আইনজীবী, লেখক ও মানবাধিকারকর্মী মেরি কেরি কেনেডির সঙ্গে সাক্ষাৎকালে ‘আয়নাঘর’-এ কাটানো আট বছরের দুঃসহ স্মৃতিচারণে কান্নায় ভেঙে পড়েন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নেতা মীর কাসেম আলীর পুত্র মীর আহমাদ বিন কাশেম।

মঙ্গলবার (১৩ মে) কেরি কেনেডি কারাগারে তার সঙ্গে দেখা করতে গেলে সেই বন্দি জীবনের ভয়াবহ অভিজ্ঞতা শোনান মীর আহমাদ। আবেগঘন এ মুহূর্তে কেরি কেনেডিও আবেগাপ্লুত হয়ে তাকে সান্ত্বনা দেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে লিখেন, কেরি কেনেডি যখন ‘আয়নাঘর’-এ মীর আহমাদের সঙ্গে সাক্ষাৎ করেন, সেই অন্ধকার ও বন্দিত্বে কাটানো দিনের স্মৃতিচারণ ছিল অত্যন্ত আবেগপূর্ণ।

উল্লেখ্য, কেরি কেনেডি হলেন সাবেক মার্কিন সিনেটর রবার্ট এফ. কেনেডির কন্যা এবং প্রেসিডেন্ট জন এফ. কেনেডির ভাতিজি। তিনি যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ মানবাধিকার সংগঠন আরএফকে হিউম্যান রাইটস সেন্টারের প্রেসিডেন্ট। বর্তমানে তিনি শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে চলমান মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো আন্তর্জাতিক পরিসরে জোরালোভাবে তুলে ধরছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন