Logo
Logo
×

জাতীয়

আওয়ামী লীগ সরকার পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহার করেছে: প্রধান উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ০১:৩৭ পিএম

আওয়ামী লীগ সরকার পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহার করেছে: প্রধান উপদেষ্টা

ছবি : সংগৃহীত

রাজারবাগ পুলিশ লাইনসে মঙ্গলবার (২৯ এপ্রিল) তিন দিনব্যাপী ‘পুলিশ সপ্তাহ ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পুলিশের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন।

তিনি বলেন, স্বৈরাচারী শাসনের অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী জনরোষের মুখে পড়েছে। গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ সরকার পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করেছিল, যার ফলে অনেক সৎ পুলিশ সদস্যকে মূল্য দিতে হয়েছে।

প্রধান উপদেষ্টা জানান, আগামী নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। নির্বাচন শান্তিপূর্ণ রাখতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরাজিত শক্তি যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে পুলিশকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পুলিশের শক্তিশালী ভূমিকার ওপর জোর দিয়ে তিনি বলেন, সকল শ্রেণি-পেশার নারীরা যেকোনো হয়রানির ঘটনায় পুলিশের হটলাইনে সেবা পাবেন, তা নিশ্চিত করতে হবে।

মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, মাঠ পর্যায় থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের জন্য কাজ করতে হবে।

এ বছর বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৬২ জন পুলিশ সদস্য বাংলাদেশ পুলিশ পদক পেয়েছেন। প্রধান উপদেষ্টা তাদের ব্যাজ পরিয়ে দেন। তিন দিনব্যাপী এই পুলিশ সপ্তাহে পুলিশের ভূমিকা ও দায়িত্ব নিয়ে আলোচনা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন