Logo
Logo
×

জাতীয়

আগামী বছর ঈদ যেন মিয়ানমারে উদযাপন করতে পারেন সেই চেষ্টা চলছে : রোহিঙ্গাদের ড. ইউনূস

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১১:০২ পিএম

আগামী বছর ঈদ যেন মিয়ানমারে উদযাপন করতে পারেন সেই চেষ্টা চলছে : রোহিঙ্গাদের ড. ইউনূস

ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, রোহিঙ্গারা যেন আগামী বছর তাদের নিজ ভূমি রাখাইনে ফিরে ঈদ উদযাপন করতে পারেন, সে জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বিত প্রচেষ্টা চালানো হচ্ছে।

শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবিরে এক লাখের বেশি শরণার্থীর সঙ্গে ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ড. ইউনূসের সঙ্গে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও এই ইফতারে যোগ দেন। রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি নিয়ে উভয়ে আলোচনা করেন এবং তাদের নিরাপদ প্রত্যাবাসনের গুরুত্ব তুলে ধরেন।

প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গারা যেন স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন, সেজন্য জাতিসংঘের সঙ্গে একযোগে কাজ করা হচ্ছে। তিনি আশ্বাস দেন যে, এই সংকটের স্থায়ী সমাধানে সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো একসঙ্গে কাজ করবে।

এদিন রোহিঙ্গাদের সঙ্গে সহজে যোগাযোগ স্থাপনের জন্য তিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলেন, যা উপস্থিত শরণার্থীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন