Logo
Logo
×

জাতীয়

জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম শুরু শনিবার, বিএনপির সঙ্গে প্রথম বৈঠক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৩ পিএম

জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম শুরু শনিবার, বিএনপির সঙ্গে প্রথম বৈঠক

ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। আগামীকাল শনিবার, ১৫ ফেব্রুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিএনপির সঙ্গে প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।

বেলা ৩টায় অনুষ্ঠিতব্য এই বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে বিএনপির প্রতিনিধি দল আলোচনায় বসবে। বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্ব দেবেন।

কমিশনের কার্যক্রমের অংশ হিসেবে পর্যায়ক্রমে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন।

অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত এই ছয় মাস মেয়াদি কমিশনের সদস্যরা হলেন—

  • সংবিধান সংস্কার কমিশনের প্রধান: আলী রিয়াজ
  • জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান: আবদুল মুয়ীদ চৌধুরী
  • পুলিশ সংস্কার কমিশনের প্রধান: সফর রাজ হোসেন
  • নির্বাচন সংস্কার কমিশনের প্রধান: বদিউল আলম মজুমদার
  • বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান: বিচারপতি এমদাদুল হক
  • দুদক সংস্কার কমিশনের প্রধান: ইফতেখারুজ্জামান

আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, বিচার বিভাগ ও দুর্নীতি দমনসহ বিভিন্ন খাতে সংস্কারের জন্য গঠিত পৃথক কমিশনগুলোর সুপারিশ পর্যালোচনা ও বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে জাতীয় ঐকমত্য কমিশন।

এ লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে জাতীয় ঐকমত্য গঠনের চেষ্টা চালাবে কমিশন। এর সুপারিশের ভিত্তিতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

কমিশনের সাচিবিক দায়িত্ব পালন করবে প্রধান উপদেষ্টার কার্যালয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন