Logo
Logo
×

জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে আজ সন্ধ্যায় বৈঠকে বসবে বিএনপি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৩ পিএম

প্রধান উপদেষ্টার সঙ্গে আজ সন্ধ্যায় বৈঠকে বসবে বিএনপি

ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সন্ধ্যায় বৈঠকে বসবে বিএনপি। দলের পক্ষ থেকে জানা গেছে, বৈঠকটি সন্ধ্যায় অনুষ্ঠিত হবে।

গতকাল দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানিয়েছেন, বৈঠকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ আলোচনা হবে। কারণ প্রধান উপদেষ্টাই জাতীয় নির্বাচনের ঘোষণা দেবেন।

বৈঠকে বিএনপির পক্ষে কারা উপস্থিত থাকবেন তা এখনও নিশ্চিত করা হয়নি।

বিএনপির সূত্রে জানা গেছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হবে প্রধান উপদেষ্টার সঙ্গে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও কথা হবে।

প্রসঙ্গত, গত শুক্রবার দলের স্থায়ী কমিটির বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত হয়। এরপরই বিএনপির পক্ষ থেকে সাক্ষাতের সময় চাওয়া হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন