Logo
Logo
×

জাতীয়

উত্তাল ধানমন্ডি ৩২, চলছে ভাঙচুর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৪ পিএম

উত্তাল ধানমন্ডি ৩২, চলছে ভাঙচুর

ছবি : সংগৃহীত

ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্বঘোষিত অনলাইন বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার সন্ধ্যায় ছাত্র-জনতা মিছিল নিয়ে ঢুকে পড়ে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে এবং সেখানে ভাঙচুর চালায়।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঘোষণা দিয়েছিলেন, শেখ হাসিনা কোনো বক্তব্য দিলে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে। এ ঘোষণার পর তারা ধানমন্ডি ৩২ নম্বর অভিমুখে মিছিলের কর্মসূচি ঘোষণা করে।

রাত ৮টায় শাহবাগ থেকে মিছিল শুরুর কথা থাকলেও বিকেল থেকেই ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ছাত্র-জনতার ভিড় জমতে থাকে। সন্ধ্যার পর সেখানে ব্যাপক জনসমাগম হয় এবং ফ্যাসিবাদবিরোধী নানা স্লোগান দেওয়া হয়। একপর্যায়ে উত্তেজিত বিক্ষোভকারীরা বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং ভাঙচুর চালায়।

মিছিল কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই পোস্ট দেন। এক স্ট্যাটাসে লেখা হয়, "থাকবে না— ফ্যাসিবাদের আঁতুড়ঘর ধানমন্ডি ৩২ নম্বর থাকবে না", যা দ্রুত ভাইরাল হয়। এছাড়া বুলডোজার মিছিলের পোস্টারও ছড়িয়ে পড়ে অনলাইনে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সন্ধ্যায় ফেসবুকে লেখেন, "রাতে দেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে", আর অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লেখেন, "উৎসব হোক!"

এর আগে এক বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, "আমরা ৫ আগস্ট হাসিনা ও ছাত্রলীগের অধ্যায় বন্ধ করে দিয়েছি। ফ্যাসিবাদের পুনর্বাসন এ দেশে হতে দেওয়া হবে না।"

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন