Logo
Logo
×

জাতীয়

আগামী ৩ দিন তাপমাত্রা কমবে

Icon

যুগের চিন্তা ২৪ ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ১২:৪৬ এএম

আগামী ৩ দিন তাপমাত্রা কমবে

ছবি : সংগৃহীত

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী টানা তিন দিন দেশের দিন ও রাতের তাপমাত্রা কমবে। সোমবার (৩০ ডিসেম্বর) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য স্থানে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। এছাড়া আগামী পাঁচদিনের শেষের দিকে তাপমাত্রা আবার বৃদ্ধি পেতে পারে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন