Logo
Logo
×

জাতীয়

হামে আরও ৮ শিশুর মৃত্যু

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পিএম

হামে আরও ৮ শিশুর মৃত্যু

দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হাম-সদৃশ উপসর্গে আক্রান্ত হয়ে আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৫ জন রোগী।

শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ৩৮৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগী ১০৫ জন এবং সন্দেহভাজন হাম রোগী ১ হাজার ২৮০ জন।

চলতি বছরে দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা পৌঁছেছে ২৬ হাজার ৬০৮ জনে। এছাড়া সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬৩ হাজার ৭৬৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে দুজন করে এবং সিলেট ও খুলনা বিভাগে একজন করে রোগী ছিলেন।

এদিকে একই সময়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ১৫ জনের মধ্যে ৫৪ জনের হাম নিশ্চিত হয়েছে এবং বাকি ৯৬১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৩৬ হাজার ৩৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ২৭ হাজার ৩১৪ জন রোগী।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা হাম প্রতিরোধে সময়মতো টিকা গ্রহণ, আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন