Logo
Logo
×

জাতীয়

হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পিএম

হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যু নথিভুক্ত হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর আজ রোববার (২২ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার এই তথ্য জানিয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩৫২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও উপসর্গ নিয়ে এক হাজার ২৪৭ জন মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকায় চারজন, চট্টগ্রামে তিনজন এবং সিলেট ও খুলনা বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে।

একই সময়ে হাম শনাক্ত হয়েছে ৭৬ জনের। এ নিয়ে চলতি বছর ২৬ হাজার ১৩৬ জনের হাম শনাক্ত হয়েছে।

এ ছাড়া ২৪ ঘণ্টায় এক হাজার ১৬২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৫৬ হাজার ৫৮৬ জন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন