Logo
Logo
×

জাতীয়

সাবেক আ. লীগ এমপি দোলন গ্রেপ্তার, অভিনেতা তমাল আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১১:০৭ এএম

সাবেক আ. লীগ এমপি দোলন গ্রেপ্তার, অভিনেতা তমাল আটক

বাঁয়ে এস এম আতাউল হক দোলন, ডানে তমাল মাহবুব

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (সাতক্ষীরা-৪) এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার এবং ‎অভিনেতা তমাল মাহবুবকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে দোলনকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এমজেডএম ইন্তেখাব চৌধুরী জানান, এসআরবির একটি দল অভিযান চালিয়ে রাত আনুমানিক ১১টা ২০ মিনিটের দিকে তাকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, তাকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।

তবে কোন মামলায় দোলনকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি এসআরবি।

এদিকে অভিনেতা তমাল মাহবুবকে রাজধানী থেকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

আটকের বিষয়টি নিশ্চিত করেন ডিবি প্রধান শফিকুল ইসলাম।

তিনি জানান, উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই অভিনেতাকে আটক করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন