Logo
Logo
×

জাতীয়

ইউপি নির্বাচন শুরু হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে: সিইসি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পিএম

ইউপি নির্বাচন শুরু হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে: সিইসি

‎ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হলেই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। 

জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সেবা নিশ্চিতে বুধবার (১৮ নভেম্বর) নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম, বর্তমান ও উত্তরণ শীর্ষক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, মানুষ ভোটমুখী হলেই দেশে বিশৃঙ্খলা কমে যাবে।

এদিকে, এনআইডি সেবা নিশ্চিত করে জনগণের ভোগান্তি কমাতে ইসি কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়ে সিইসি জানান, এনআইডি সেবায় জিরো টলারেন্স দেখতে চায় সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি।

প্রধান নির্বাচন কমিশনার জানান, এনআইনডি সেবা নিতে গিয়ে নাগরিকদের হয়রানি ও দুর্নীতির অভিযোগ আর দেখতে চায় না কমিশন। 

ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি উল্লেখ করে সিইসি জানান, যথা সময়েই ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটের তফশিল হবে।

এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, গত দুই বছরে ১৭ লাখের বেশি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। তবে এসব নিষ্পত্তিতে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। যার ফলে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।‎ 

দিনব্যাপী এই কর্মশালায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন