Logo
Logo
×

জাতীয়

আগামী দুই দিন কেমন থাকবে আবহাওয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৯:২০ পিএম

আগামী দুই দিন কেমন থাকবে আবহাওয়া

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী ৪৮ ঘণ্টায় দেশের কোথাও উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ ছাড়া শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টাতেও একই ধরনের আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই এবং দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে না।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের আমবাগান এলাকায়, ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটির গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এটি ঘনীভূত হলেও আপাতত দেশের আবহাওয়ায় বড় ধরনের প্রভাব পড়ার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন