Logo
Logo
×

জাতীয়

শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:০৭ পিএম

শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শ্রমিক অসন্তোষজনিত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। এর মধ্যে সাভার ও আশুলিয়া এলাকায় ১৪ প্লাটুন, রাজধানীর মিরপুরে ৩ প্লাটুন, নারায়ণগঞ্জে ৯ প্লাটুন এবং গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

এ ছাড়া নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকায় দুটি বিশেষ টহল দল দায়িত্ব পালন করছে বলে জানিয়েছে বাহিনীটি।

শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য বিশেষ মনিটরিং ব্যবস্থাও চালু করা হয়েছে। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য প্রযুক্তিগত সরঞ্জামের মাধ্যমে মাঠপর্যায়ের সরাসরি ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, শ্রমিক ও শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখতে টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, শিল্পাঞ্চলের বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন