Logo
Logo
×

জাতীয়

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পিএম

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছরে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি হিসেবে নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

তিনি বলেন, মন্ত্রিসভা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে। অনুমোদিত তালিকায় ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি রাখা হয়েছে।

এর আগে সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সরকারি কর্মচারী ও সেবাগ্রহীতাদের সুবিধার্থে শিগগিরই ২০২৭ সালের ছুটির বিস্তারিত তালিকা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন