Logo
Logo
×

জাতীয়

আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পিএম

আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া

আগামী পাঁচ দিন দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রায় ধীরে ধীরে কিছুটা পরিবর্তনের আভাস দেওয়া হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবারের পূর্বাভাস অনুযায়ী, দেশের আবহাওয়া শুষ্ক থাকার ধারাবাহিকতা বজায় থাকবে। তবে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

বুধবারও সারা দেশে প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। এদিন রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার এবং শুক্রবারও দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিহীন আবহাওয়া বজায় থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মুরাসু’ আরও শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বর্তমানে এটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘূর্ণিঝড়টির গতিপথ সরাসরি বাংলাদেশের দিকে না হলেও বঙ্গোপসাগরের পরিস্থিতি এবং এর অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন