Logo
Logo
×

জাতীয়

তুরাগ নদ থেকে উদ্ধার সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মরদেহ

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পিএম

তুরাগ নদ থেকে উদ্ধার সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মরদেহ

রাজধানীর তুরাগ নদ থেকে উদ্ধার করা হয়েছে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে তার শরীরে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বুধবার বিকেল পৌনে ৬টার দিকে তুরাগ নদের রাজাবাড়ী ঘাটসংলগ্ন এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তাহসিফ সাউরির উচ্চতা আনুমানিক ৫ ফুট ৭ ইঞ্চি। তার মাথার চুল কালো এবং মুখে ছোট দাড়ি-গোঁফ ছিল। উদ্ধারের সময় তার চোখ ও মুখ বন্ধ অবস্থায় ছিল। নাক দিয়ে রক্ত বের হতে দেখা যায় এবং দুই হাত মাথার সামনের দিকে বাঁকানো ও মুষ্টিবদ্ধ অবস্থায় ছিল। তার পেটও ফোলা ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বুক, পেট, পিঠ, দুই পা ও শরীরের অন্যান্য অংশে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। উদ্ধারের সময় তার পরনে ছিল কালো রঙের ফুলহাতা কাবলি শার্ট ও সাদা ট্রাউজার।

নৌপুলিশের তথ্যমতে, মরদেহের সঙ্গে থাকা একটি ঘড়ি এবং পকেটে থাকা আইফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

২৮ বছর বয়সী তাহসিফ সাউরি রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরে বসবাস করতেন। তার পারিবারিক নিবাস খুলনার সোনাডাঙ্গা এলাকায়।

এ ঘটনায় মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন এবং সংশ্লিষ্ট তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন