Logo
Logo
×

জাতীয়

মাদ্রাসায় বলাৎকার ও অশালীন ঘটনা রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ধর্মমন্ত্রী

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পিএম

মাদ্রাসায় বলাৎকার ও অশালীন ঘটনা রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ধর্মমন্ত্রী

মাদ্রাসায় সংঘটিত বলাৎকার ও অশালীন ঘটনাকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সরকার কঠোর অবস্থান নেবে।

শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ধর্মমন্ত্রী জানান, মাদ্রাসার মতো ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতে কোনো ধরনের অনৈতিক বা অপরাধমূলক ঘটনা না ঘটে, সে বিষয়ে ইমামদের সচেতনতামূলক বক্তব্য দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে কাউন্সিল অধিবেশনে সারা দেশ থেকে আগত ইমামদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দেশের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে কোনো মহল যাতে উসকানি দিতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

ধর্মমন্ত্রী আরও বলেন, সমাজে মাদক, সন্ত্রাস, নৈতিক অবক্ষয়সহ বিভিন্ন সামাজিক সমস্যার বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জুমার খুতবায় এসব বিষয়ে নিয়মিত ও জোরালো বক্তব্য দেওয়ার আহ্বান জানান তিনি।

তার ভাষ্য, সমাজে ইমামদের গ্রহণযোগ্যতা ও প্রভাব ব্যাপক। ফলে সামাজিক অপরাধ প্রতিরোধ এবং নৈতিক মূল্যবোধ জোরদারে তাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।

এদিকে অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির নেতারা ইমামদের বেতন-ভাতা বৃদ্ধি, আর্থিক সুবিধা সম্প্রসারণ এবং পেশাগত বিভিন্ন সমস্যার বিষয়ও ধর্মমন্ত্রীর কাছে তুলে ধরেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন