Logo
Logo
×

জাতীয়

বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পিএম

বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে আগামী ২৩ অক্টোবরের দিকে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এর আগে আগামী কয়েক দিন দেশের আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। এ সময় সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

বুধবার (২১ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসার দেওয়া পাঁচ দিনের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে বর্তমানে একটি স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থার মধ্যে ২৩ অক্টোবরের দিকে দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে এটি আরও ঘনীভূত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবার পর্যন্ত দেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং অধিকাংশ এলাকায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

২৩ ও ২৪ অক্টোবরও সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা দেখা যেতে পারে। এ সময় দিনের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তন না এলেও রাতের তাপমাত্রায় সামান্য ওঠানামা হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসের শেষভাগে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য লঘুচাপটি ঘনীভূত হলে আবহাওয়ার পরিস্থিতিতে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন